দেবালয়ে দেববিগ্রহ দর্শন করতে প্রতিদিন হাজির হয় হাজার হাজার মানুষ। সেখানে নেই কোন ধর্ম-বর্ণ-লিঙ্গের ভেদাভেদ। ধনী-গরীব, উচু-নিচু নির্বিশেষে সবাই সমানভাবে প্রাধান্য পায় মন্দিরে প্রতিষ্ঠিত দেবমূর্তির সামনে। কিন্তু আমাদের এই ভারতবর্ষেই এমন কিছু মন্দির আছে যেখানে প্রবেশ করার জন্য রয়েছে বেশ কিছু বাধ্যবাধকতা। আপনারা অনেকেই কেরালার শবরীমালা মন্দিরের নাম শুনে থাকবেন যেখানে ২০১৮ সাল পর্যন্ত ঋতুমতী কোন নারী প্রবেশ করতে পারতেন না। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নারীর প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় ওই মন্দিরে। আপনারা অনেকেই জানেন এই শবরীমালা মন্দির ছাড়াও ভারতের বহু মন্দির ও দেবালয়ে আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আপনি কি এটা জানেন ভারতবর্ষের বেশ কিছু মন্দির রয়েছে যেখানে নারী নয় বরং পুরুষের প্রবেশ নিষিদ্ধ? কি আশ্চর্য হচ্ছেন? সুপ্রাচীনকাল থেকে যে সমাজ পুরুষ দ্বারা শাসিত হয়ে আসছে সেই সমাজে কোন মন্দিরে পুরুষেরই প্রবেশ নিষিদ্ধ সেটা বেশ আশ্চর্যজনক ঘটনা বটে। এই নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে স্থায়ী, কোন কোন ক্ষেত্রে অস্থায়ী আবার কোন কোন ক্ষেত্রে শর্তসাপেক্ষ। আসুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের এমন ৯টি জনপ্রিয় মন্দিরের কথা যেখানে পুরুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।
#womenonlytemples #indiantemples #temples
Chapters
ভূমিকাঃ 00:00
ব্রহ্মা মন্দির, পুস্কর, রাজস্থানঃ 02:00
কামাখ্যা মন্দির, আসামঃ 03:29
আট্টুকাল ভগবতী মন্দির, কেরলঃ 04:44
দেবী কন্যাকুমারী ভগবতী মন্দির, কন্যাকুমারীঃ 05:51
দেবী মাতা মন্দির, মুজফ্ফরপুর, বিহারঃ 06:45
সন্তোষী মায়ের মন্দির, যোধপুরঃ 07:26
চক্কুলাথুকাবু মন্দির, কেরলঃ 08:07
চেঙ্গান্নুর ভগবতী মন্দির, কেরলঃ 09:00
দেবীপুরম, বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশঃ 10:05
My Facebook link🔗 ↓↓↓
https://www.facebook.com/profile.php?id=100052918698333
𝑨𝑱𝑶𝑩 𝑲𝑨𝑻𝑯𝑨 𝑷𝑼𝑹𝑨𝑵 𝑬𝑿𝑷𝑹𝑬𝑺𝑺.......হল বাংলাদেশের সবচেয়ে
জনপ্রিয় প্রৌরাণিক চ্যানেল গুলির মধ্যে অন্যতম আমরা হিন্দু পৌরাণিক ইতিহাসের সকল তথ্য সঠিকভাবে ব্যাখ্যা সহকারে পরিবেশন করি আমাদের চ্যানেলটি স্বাবক্রাইব করতে ভুলবেন না
Adds..
[email protected]