Home » Entertainment » মানসিক স্বাস্থ্যেরও কি ফার্স্ট এইড আছে?

মানসিক স্বাস্থ্যেরও কি ফার্স্ট এইড আছে?

Written By Shopsbury on Sunday, Jun 28, 2020 | 12:22 AM

 
শপ্সব্যারি সংলাপের আজকের বিষয়বস্তু হচ্ছে- মানসিক স্বাস্থ্যেরও কি ফার্স্ট এইড আছে? আলোচনার বিষয়বস্তু শুনে অনেকেই ভাবতে পারেন যে, মানসিক স্বাস্থ্যেরও আবার ফার্স্ট এইড হয় নাকি??? আজকে আমরা আসলে সেই বিষয়েই আলোকপাত করব। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আমরা সচরাচর কোনও সামান্য বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বা কেউ আঘাত পেলে তাকে উদ্ধার করার জন্য প্রাথমিক এবং তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি যা ফার্স্ট এইড সার্ভিস হিসেবে পরিচিত। এতে করে আক্রান্ত ব্যক্তির অবস্থার অবনতি ঘটা থেকে বাঁচানো যায় বা তার সুস্থতা পুনরুদ্ধার করা সহজ হয়। ঠিক একই ভাবে মানসিক স্বাস্থ্যেরও ফার্স্ট এইড সহায়তা দেয়া হয়ে থাকে। এই সহয়তাটি সাধারনত সেই সব ব্যক্তিদের দেয়া হয়ে থাকে যাদের ভিতরে প্রাথমিকভাবে কোনও মানসিক সমস্যা বিকশিত হচ্ছে বা যারা প্রাথমিক ভাবে কোনও মানসিক স্বাস্থ্য সঙ্কটে ভুগছেন। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকবেন- মনিরা রহমান, তিনি একজন পুরস্কার প্রাপ্ত মানবাধিকার কর্মী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট। এছাড়াও তিনি বাংলাদেশ মানসিক স্বাস্থ্য নেটওয়ার্কের (বিএমএইচএন) একজন প্রতিষ্ঠাতা সদস্য। এই মুহূর্তে তিনি ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে আছেন। তার সাথে থাকবেন আন্দালিব মাহমুদ, তিনি একজন কাউন্সিলার। এছাড়া তিনি মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেইনার এবং এন এল পি ট্রেইনার হিসেবে কাজ করছেন। সংলাপটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাইমা নিগার।